সোনারগাঁয়ে ডিস্ট্রিবিউটর অফিসে ফিল্মি কায়দায় ডাকাতি - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ২ মে, ২০২৬

সোনারগাঁয়ে ডিস্ট্রিবিউটর অফিসে ফিল্মি কায়দায় ডাকাতি


নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটর কার্যালয়ে ফিল্মি কায়দায় সংঘটিত ডাকাতির ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দিনদুপুরে সংঘটিত এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

শনিবার (২রা মে) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় জালাল টাওয়ারে অবস্থিত নগদের একটি ডিস্ট্রিবিউটর কার্যালয়ে এ ডাকাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বর্ণনা অনুযায়ী, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল পরিকল্পিতভাবে অফিসে প্রবেশ করে। তাদের হাতে ছিল শর্টগান, পিস্তলসহ দেশীয় ধারালো অস্ত্র।

অফিসে ঢুকেই দুর্বৃত্তরা কর্মকর্তা-কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় তারা ভয়ভীতি প্রদর্শন, মারধর এবং প্রাণনাশের হুমকি দেয়। এতে কয়েকজন কর্মচারী আহত হন বলে জানা গেছে।

ভুক্তভোগী ডিস্ট্রিবিউটর আল আমিন জানান, ডাকাতরা ড্রয়ারে থাকা প্রায় সাত লাখ টাকা, পাঁচটি দামি মোবাইল ফোন এবং অফিসের সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায়।

সবমিলিয়ে লুণ্ঠিত সম্পদের পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে তিনি দাবি করেন। সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ায় ঘটনার প্রমাণ নষ্ট করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা ছিল বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।

এ ঘটনায় আল আমিন বাদী হয়ে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মুহিববুল্লাহ জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এদিকে, ব্যস্ত বাণিজ্যিক এলাকায় দিনের আলোয় এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, এমন ঘটনা প্রতিরোধে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো জরুরি।

পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর ও দ্রুত পদক্ষেপই  জনমনে আস্থা ফিরিয়ে আনতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭