সোনারগাঁয়ে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণের কার্যক্রম উদ্বোধন - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ১৮ জুন, ২০২৫

সোনারগাঁয়ে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণের কার্যক্রম উদ্বোধন


মোঃ নুর নবী জনিঃ-


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (১৮ই জুন) দুপুরে  উপজেলা অডিটোরিয়ামে এ সদস্য ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। 


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

 

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশেকুল ইসলাম রাজিব।


অনুষ্ঠানে  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি শাহজাহান মিয়া, রফিকুল ইসলাম, আল মুজাহিদ মল্লিক, তাজুল ইসলাম সরকার, আতাউর রহমান প্রমুখ।


আলোচনা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট সদস্য  সংগ্রহের বই বিতরণ করা হয়। এসময় উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭