নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মাদক সেবন ও বিক্রিতে বাঁধা দেয়ার অভিযোগে ইমন মিয়া নামে এক ব্যাক্তিকে কুপিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রাতেই পুলিশ সোহাগ নামে এক জনকে আটক করে।
শুক্রবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের হাতুরাপাড়া এলাকায় পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ইমনের ছোট ভাই মোঃ ইমরান লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়,মামুন,বিদ্যুৎ, মন্নান,হান্নান,গুলজার,সোহাগ, সাব্বির, জমির, বাবু ও রাব্বি দীর্ঘ দিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছে।
রোজার মাসে এ গুলো বন্ধ রাখার জন্য তাদেরকে চাপ দিলে পূর্ব-পরিকল্পিত ভাবে ইমনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।এসময় তারা ইমনের ব্যাবহিত প্রাইভেট কারের গতিবিধি থামাইয়া ভাংচুর করে তার সহপাঠি আরিফ, মোস্তফা, শরীফ, মিন্টুকে অতর্কিত আক্রমন করিয়া গলায় চাপ দিয়া কিল-ঘুষি ও লাঠি দিয়া পিঠাইয়া সকলের হাতে, পায়ে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত/নীলাফুলা জখম করে। পরে তাদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়।
এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন