ফতুল্লায় ২ চোর আটক, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

ফতুল্লায় ২ চোর আটক, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার


নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে চুরির ঘটনায় চোরাই স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ দুই পেশাদার চোরকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৪৫ মিনিটের মধ্যে যে কোনো সময় অজ্ঞাতনামা চোরেরা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকার ৩৯/এ শেরেবাংলা রোডের বাসিন্দা মোঃ জহিরুল ইসলামের বাসার দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা নগদ ২৫ হাজার টাকা, ৮টি স্বর্ণের চেইন, ১টি গলার হার, ৬টি স্বর্ণের আংটি ও একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ প্রায় ১৪ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়।


এ ঘটনায় ভুক্তভোগী মোঃ জহিরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার নম্বর-৪৩, তারিখ ১৩ মার্চ ২০২৬ এবং পেনাল কোডের ৩৮০/৪৫৪ ধারায় মামলা রুজু করা হয়।


নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নানের তদারকিতে মামলা রুজুর মাত্র দুই ঘণ্টার মধ্যেই অভিযান পরিচালনা করে পুলিশ। সাব-ইন্সপেক্টর শামীম হোসেন ও এসআই মোঃ রফিক (বিপিএম) সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১২ মার্চ দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ফতুল্লা থানাধীন রহিম চৌধুরীর বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে দুই আসামিকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন— পারভেজ (৪০), পিতা হাবিব, মাতা পারভীন, স্থায়ী ঠিকানা চৌরঙ্গপাড়া, থানা বন্দর, জেলা নারায়ণগঞ্জ (বর্তমানে ফতুল্লার রহিম চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া) এবং মিয়াজ (২৯), পিতা আব্দুল কাদের, মাতা বিউটি বেগম, সাং মাঝকান্দিরচর, থানা মেহেন্দীগঞ্জ, জেলা বরিশাল।


পুলিশ জানায়, তাদের হেফাজত থেকে চোরাইকৃত ৭টি চেইন, ২টি নেকলেস, ১টি ব্রেসলেট ও ৪টি কানের দুলসহ মোট ৫ ভরি ১৪ আনা ৫ রতি স্বর্ণালঙ্কার, নগদ ২৫ হাজার টাকা এবং একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা পেশাদার চোর এবং তারা বিভিন্ন বাসাবাড়ির তালা ভেঙে চুরি করে থাকে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত দুই আসামিকে সংশ্লিষ্ট মামলায় রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭