সোনারগাঁয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ২০ আগস্ট, ২০২৫

সোনারগাঁয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার


মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নারীসহ তিন মাদক কারবারি আটক। 

মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষারিয়ার চরস্থ মেসার্স বিসমিল্লাহ সিএনজি ফিলিং স্টেশন এর সামনে থেকে তাদের আটক করা হয়। 

জানা যায়,জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল মাহমুদ দিপুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পিরোজপুর ইউনিয়নের আষারিয়ার চর এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের যাত্রীবাহী বাস হানি এন্টারপ্রাইজ ঢাকা-মেট্রো-ব- ১৪-৫২৯৮ অভিযান চালায়। এ সময় নারীসহ তিন মাদক কারবারিকে আটক করলে তাদের দেয়া তথ্য মতে একটি টিনের চুলার ভিতর এবং একটি স্টিলের পাইপে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ হাজার ৭ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলো: মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মুড়িয়া গ্রামের জসিম মিয়ার মেয়ে শাহেনা আক্তার বৃষ্টি (২০), একই এলাকার জয় মালের পুত্র মো. রাজা (২৮) ও গোলাম হোসেনের পুত্র মো. মিঠুন লাল (৩৮)।

ঘটনার পর বুধবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলা দায়ের করেছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭