সোনারগাঁয়ে গাঁজাসহ আটক-১ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ১০ আগস্ট, ২০২৫

সোনারগাঁয়ে গাঁজাসহ আটক-১


মোঃ নুর নবী জনিঃ
-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছেন পুলিশ। পুলিশের দাবি আটককৃত যুবক ‘মাদক কারবারি’। 

রবিবার (১০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম (২২) মাগুরা জেলার সদর থানার হাজীপুর ইউনিয়নের বাসিন্দা।

এর আগে শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

সোনারগাঁ থানার এসআই পংকজ কুমার জানান, গ্রেপ্তারকৃত রবিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭