সোনারগাঁয়ে র‍্যাবের পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত সর্দার গ্রেপ্তার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ২০ আগস্ট, ২০২৫

সোনারগাঁয়ে র‍্যাবের পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত সর্দার গ্রেপ্তার

 


মোঃ নুর নবী জনিঃ-


র‍্যাব-১১র পৃথক অভিযানে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি ও ডাকাত দলের এক সর্দার গ্রেফতার। 


মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে উপজেলার বারদী বাজার ও পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় র‍্যাব বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। 


গ্রেপ্তারকৃতরা হলোঃ-যাবজ্জীবন কারাদণ্ডপাপ্ত পলাতক আসামি মো. আরিফ হোসেনকে (২৭) ও ডাকাত দলের সর্দার মামুন (২৫)। 


যাবজ্জীবন কারাদণ্ডপাপ্ত পলাতক আসামি মো. আরিফ হোসেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত, তিনি দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত পলাতক ছিলেন।


ডাকাত দলের সর্দার মামুন তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ৩টি ডাকাতি মামলা, একটি হত্যা মামলা এবং একটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১১।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭