রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু


রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ-

ঢাকা সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পান ব্যবসায়ী নিহত হয়েছে। 

শনিবার (১৬ আগষ্ট) ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভারের ঢালে সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায় ঢাকা মেট্রো ট ১৫-১৭৭৬ নাম্বারে  ট্রাকটি অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ফ্লাইওভারের ডিভাইডার সাথে স্বজোরে ধাক্কা দিলে পান বুঝাইকৃত ট্রাকটি উল্টে যায়।

এসময় ট্রাকের কেবিনে বসে থাকা পান ব‍্যবসায়ী আব্দুল মান্নানের (৬০) মাথা থেঁতলিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সে নরসিংদী জেলার শিবপুর থানাধীন কুমরাদি এলাকার মৃত হাসিম মিয়ার ছেলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭