৬৪ জেলায় এসপি গণবদলী : নারায়ণগঞ্জে আসছেন মিজানুর রহমান মুন্সী - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

৬৪ জেলায় এসপি গণবদলী : নারায়ণগঞ্জে আসছেন মিজানুর রহমান মুন্সী


নিজস্ব প্রতিবেদক


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। 


বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ রয়েছে।


এর আগে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে নিশ্চিত করতে সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে লটারির মাধ্যমে প্রতিটি জেলার নতুন এসপি মনোনীত করা হয়। আজ সেই লটারির ফল অনুযায়ী ৬৪ জেলার নতুন এসপিদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বণ্টন করা হলো।

নিরপেক্ষতা নিশ্চিতেই লটারিভিত্তিক পদায়ন

সংশ্লিষ্ট সূত্র জানায়, লটারিতে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ২৫ ও ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা এবং বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকারী এসপিদের একটি তালিকা প্রণয়ন করা হয়। এ তালিকা তৈরিতে কর্মকর্তাদের পেশাগত সততা, কর্মদক্ষতা, সুনাম এবং নিরপেক্ষতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।


পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা জানান, নির্বাচনকেন্দ্রিক পুলিশিংকে বিতর্কমুক্ত রাখা এবং মাঠপর্যায়ে নিরপেক্ষ ও যোগ্য কর্মকর্তাদের দায়িত্ব নিশ্চিত করতেই লটারিভিত্তিক পদায়ন পদ্ধতি গ্রহণ করা হয়েছে।


নারায়ণগঞ্জে নতুন এসপি মিজানুর রহমান মুন্সী

নতুন পদায়নে বিশেষভাবে নজর কাড়ছেন পঞ্চগড়ের বর্তমান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী। তিনি নারায়ণগঞ্জ জেলায় নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

পঞ্চগড়ে দায়িত্ব পালনকালে সুশাসন, দৃঢ়তা, মানবিক পুলিশিং, মাদকবিরোধী অভিযান, সড়ক নিরাপত্তা ও সম্প্রদায়ভিত্তিক পুলিশিং কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়ে তিনি স্থানীয়ভাবে সুনাম অর্জন করেছেন। সেই অভিজ্ঞতাই এবার তাঁকে গুরুত্বপূর্ণ জেলা নারায়ণগঞ্জে দায়িত্ব নিতে সহায়তা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা।


নির্বাচন ঘিরে নতুন এসপিদের দায়িত্ব আরও গুরুত্ব পাচ্ছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে মাঠপর্যায়ে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুনভাবে নিয়োগ পাওয়া ৬৪ জেলার এসপিরা নিজ নিজ জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচনি পরিবেশ সুসংগঠিত রাখা, সহিংসতা ও উত্তেজনা নিয়ন্ত্রণে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ—এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

এবারের প্রশাসনিক পুনর্বিন্যাসে যোগ্যতা, অভিজ্ঞতা ও নিরপেক্ষতার সমন্বয় আরও দৃঢ় হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭