১৬৬ উপজেলায় নতুন ইউএনও,সোনারগাঁ আসছে শাহ মোহাম্মদ জুবায়ের - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

১৬৬ উপজেলায় নতুন ইউএনও,সোনারগাঁ আসছে শাহ মোহাম্মদ জুবায়ের


মোঃ নুর নবী জনিঃ-

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এক দিনে প্রশাসনের তৃণমূল ১৬৬টি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদে রদবদল আনা হয়েছে।

বুধবার উপজেলাগুলোতে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


আসছে ফেব্রুয়ারির শুরুর দিকে গণভোট ও জাতীয় নির্বাচন একইসঙ্গে হতে যাচ্ছে। সেজন্য ইতোমধ্যে ডিসি এসপি পদে রদবদল শুরু হয়েছে।


ইউএনও পদে নিয়োগের এই ঘোষণায় সোনারগাঁয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আসছেন শাহ্ মোঃ জুবায়ের। 


প্রজ্ঞাপনে বলা হয়, “উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হল।”

নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দেবেন। নাহলে আগামী ৩০ নভেম্বর বিকালে বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ/কর্মস্থল) থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

বদলি কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা তুলে ধরে তিনি যোগদানপত্র দাখিল করবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭