নিজস্ব প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটির সূচনা হয়।
সকালে শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দিবসের উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে পায়রা উড়ানো হয়। প্রশাসনের পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেয়। পরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম এর সহধর্মিণী, সোনারগাঁও উপজেলার সাবেক ইউএনও ফারজানা রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান,রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল।
এছাড়া উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) মোক্তার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আইভি ফেরদৌস, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং মুক্তিযোদ্ধাদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দিনব্যাপী এসব কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রূপগঞ্জে বিজয় দিবসের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন