আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাতের আঁধারে বিএনপি কর্মীর দুটি দোকান ও একটি গড় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দী উকান্দি গ্রামের মোল্লাবাড়ি এলাকায়। এ বিষয়ে দোকানের মালিক ঝাউকান্দি গ্রামের মৃত চান মিয়ার ছেলে শাহজাহান মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে শনিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের ভিত্তিতে জানাযায়, শাহজাহানের নিজস্ব বাড়ি সাথেই একটি মুদি একটি ইলেকট্রনিক্স ও হার্ডওয়ার এর দোকান এবং দোকানের মাল রাখার জন্য একটি গোডাউন রয়েছে। মালিক শাজাহান রাতে দোকানদারি করে রাত ১০ঃ৩০ মিনিটে দোকান তালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাত দুটার দিকে তার বসত ঘরে আগুনের তাপ আঁচ করতে পেরে তিনি সজাগ হয়ে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বাহিরে বেরিয়ে আসেন। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন সজাগ হয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।
দোকানের ভিতর থাকা নগদ ৮ লক্ষ টাকা দুটি দোকান, ১০০ টি মোরগ ও একটি মালামাল রাখার ঘর পুড়ে প্রায় ৭০ লক্ষ টাকার ক্রয় ক্ষতি হয়েছে বলে মালিক শাহজাহান জানান। কালা পাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান জানান, দোকান মালিক সাহাজাহান একজন নিরীহ বিএনপির কর্মী তিনি প্রায় ২০-২৫ বছর ধরে দোকানদারি করেন যারাই এই ঘটনা ঘটিয়েছে সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাই।
আড়াইহাজার থানার ওসি মোঃ আলাউদ্দিন জানান এ ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন