মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার(১৬ ডিসেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে সোনারগাঁ স্টেডিয়ামে কুচকাওয়াজ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।
এর আগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শহীদ মজনু শাহ পার্কের বিজয় স্তম্ভ ও উপজেলা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরতে পায়রা উড়ানো হয়, যা অনুষ্ঠানের বাড়তি আবেগ ও উৎসবের আমেজ সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপজেলার কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক ব্যানারে বিজয় স্তম্ভ ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন,সোনারগাঁও সহকারী কমিশনার (ভুমি) তৌফিকুর রহমান, সহকারী কমিশনার ভুমি (কাঁচপুর রাজস্ব সার্কেল) ফাইরুজ তাসনিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ, তদন্ত ওসি রাশেদুল হাসান খাঁনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধভিত্তিক একটি মেলার আয়োজন করা হয়। মেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ ও বিজয়ের চেতনা তুলে ধরা বিভিন্ন স্টল ও প্রদর্শনী দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন