সোনারগাঁয়ে টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, একাধিক দোকান পুড়ে ছাই - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সোনারগাঁয়ে টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, একাধিক দোকান পুড়ে ছাই


মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর থানা রোড এলাকায় মোতালেব টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একাধিক দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে মার্কেটটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। টিনশেডে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দোকানিরা মালামাল উদ্ধার করতে না পেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সোনারগাঁ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়। 

এ সময় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহর নেতৃত্বে একটি টিম নিরাপত্তা ও সহায়তামূলক কাজে অংশ নেয়।

মার্কেটের মালিক মামুন মিয়া বলেন,আগুনে আমার মার্কেটের একাধিক দোকান ও গোডাউন পুড়ে গেছে। অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন। কী পরিমাণ ক্ষতি হয়েছে এখনো হিসাব করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ শাখার উপ-সহকারী পরিচালক ওসমান গনী বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা যাবে।

তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

এবিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিববুল্লাহ বলেন, খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসকে কল দিয়ে পুলিশসহ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭