শহীদ বুদ্ধিজীবি দিবসে রূপগঞ্জে প্রশাসনের আয়োজনে বিশেষ আলোচনা সভা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

শহীদ বুদ্ধিজীবি দিবসে রূপগঞ্জে প্রশাসনের আয়োজনে বিশেষ আলোচনা সভা


মোঃ নুর নবী জনিঃ--

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রোববার(১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার, শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ রানা,স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজ ।

এ সময় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবি হত্যার মাধ্যমে দেশপ্রেমিক সন্তানদের হত্যার মাধ্যমে দেশকে পঙ্গু করে দেয়ার অপচেষ্টা করেছে বর্বর পাকহানাদার বাহীনি। তারপর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে মহান স্বাধীনতা অর্জন করে আমরা একখন্ড স্বাধীন বাংলাদেশ পাই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭