নিজস্ব প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ১৫ জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৪০ পুরিয়া হেরোইন ও ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১১টা থেকে শুক্রবার (৭ মার্চ) সকাল পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারিসহ বিভিন্ন মামলার ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো: আব্দুল আজিজ আজ্জা (৫০) মোঃ হাসান (২৫) সুমন পাটোয়ারী (২৩) মোঃ আব্দুল করিম (৪০) নির্জয় হাসান আজমী (২০) ফয়েজ মেম্বার (৫৮)মোঃ আল আমিন (৩২) মোঃ মাহবুব খাঁন (৪০),মোঃ সোহেল রানা (২৮)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন