আড়াইহাজারে সাতগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ১১ মার্চ, ২০২৬

আড়াইহাজারে সাতগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল


মোঃ নুর নবী জনিঃ-


নারায়ণগঞ্জ আড়াই হাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় অবস্থিত এমপি আজাদ এর নিজস্ব বাসভবনে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন,স্ট্রাকট্রি গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান। 


সাতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান মোল্লা'র সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন আতাউর এর সঞ্চালনায় , এ সময় আরো উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপি'র সভাপতি ইউসুফ আলী ভুইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ,  

আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান সাদেকসহ আড়াইহাজার ও সাতগ্রাম ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭