সোনারগাঁ প্রতিনিধিঃ--
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সৌদি আরব সরকারের উপহার দেওয়া খেজুর এতিমখানা ও মাদ্রাসাগুলোর মাঝে সঠিকভাবে বিতরণ করা হয়েছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষকদের হাতে এসব খেজুর তুলে দেন।
জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব সরকারের দেওয়া এই খেজুর সোনারগাঁ উপজেলার ৪৭টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে খেজুর হস্তান্তর করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, পবিত্র রমজান মাসে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকরা যেন ইফতারে এই খেজুর ব্যবহার করতে পারেন সে লক্ষ্যেই সৌদি আরবের পক্ষ থেকে এ উপহার দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে সঠিকভাবে তা বিতরণ করা হয়েছে।
এ সময় সংশ্লিষ্ট এতিমখানা ও মাদ্রাসার শিক্ষকরা সৌদি আরব সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন