পুলিশের কাছ থেকে লুণ্ঠিত অস্ত্র ২৪ ঘণ্টা না পেরুতেই উদ্ধার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

পুলিশের কাছ থেকে লুণ্ঠিত অস্ত্র ২৪ ঘণ্টা না পেরুতেই উদ্ধার


মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ শহরে পুলিশের কাছ থেকে লুণ্ঠিত অস্ত্র অবশেষে ২৪ ঘণ্টা না পেরুতেই উদ্ধার করেছে পুলিশ।

একই সঙ্গে এ ঘটনায় জড়িত মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

লুট হওয়া পুলিশের পিস্তল ও গুলিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযান চালিয়ে মঙ্গলবার রাত প্রায় ২টা ২০ মিনিটের দিকে বন্দরের ফায়ার স্টেশনের পাশ থেকে ফেলে রাখা অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকেই নারায়ণগঞ্জ জেলা পুলিশ একাধিক টিম গঠন করে বিরামহীন অভিযান চালায়। অবশেষে অভিযানে সফল হয়ে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।

গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলোঃ-দেওভোগ পানির টাংকি এলাকার মুকুলের ছেলে

বিশাল (৩১), আলী আহমেদের ছেলে ফরহাদ আহাম্মেদ (২৩) ও আবুল হোসেনের ছেলে হাসান (২১)।

পুলিশ জানায়, ঘটনার পরপরই জেলার বিভিন্ন স্থানে অভিযান জোরদার করা হয়।

প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে সন্দেহভাজনদের শনাক্ত করা হয় এবং পরবর্তীতে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র লুণ্ঠনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। 

এদিকে, নগর ভবনের সামনে থেকে পুলিশের অস্ত্র লুটের ঘটনা প্রকাশ্যে আসার পর সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগও দেখা দেয় সাধারণ মানুষের মধ্যে। তবে দ্রুত সময়ের মধ্যেই অস্ত্র উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করায় জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের দাবি, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭