নিজস্ব প্রতিনিধিঃ-
জাহাঙ্গীর ভাইয়ের জন্মদিন উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্স সোসাইটি (BHDS) অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ ) রাত ১১টায় বন্দর ১ নং খেয়াঘাট সংলগ্ন, যুবরাজ মার্কেট হিলফুল ফুযুল শান্তি সংঘ সংগঠনের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা কমিটির সম্মানিত সভাপতি হাজী মো. জাহাঙ্গীর আলম প্রধানের শুভ জন্মদিন উপলক্ষে এই উপহার সামগ্রী বিতরণ-২০২৬’ কর্মসূচি অনুষ্ঠিত হয়
হিলফুল ফুযুল শান্তি সংঘের সভাপতি মাহতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকা ব্যবস্থাপনা সম্পাদক ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক ডি এম মাইনুদ্দিন দেওয়ান।
বিতরণ কালে অতিথিরা বলেন, প্রকৃত আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখার মাঝে নয়, বরং সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর মাঝেই আসল সার্থকতা নিহিত। মানবাধিকার রক্ষায় কাজ করার পাশাপাশি BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা সবসময় আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে। আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস সমাজের পিছিয়ে পড়া মানুষদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে। আসুন, আমরা সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়াই
সামগ্রী উপহার বিতরণে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের হিলফুল ফুজুল শান্তি সংঘের অর্থ সম্পাদক আলমগীর হোসেন মিজি, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মো. কবির হোসেন, মোহাম্মদ আজিজ লিটন, আবুল বাশার।
এছাড়াও মো. সাদ্দাম হোসেন, মো. আফসার সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন