আপনাদের সেবায় আমি নিজেকে নিয়োজিত রাখতে চাই -চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ১১ মার্চ, ২০২৬

আপনাদের সেবায় আমি নিজেকে নিয়োজিত রাখতে চাই -চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান


মোঃ নুর নবী জনিঃ-


নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১১ই মার্চ) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ীমজলিশ এলাকার হাফেজিয়া মাদ্রাসার সামনে এ সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতাউর রহমান প্রধান। 

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ এবং যুবদল নেতা রকিব হাসান এর সঞ্চালনায় ও মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেন বিজয়ের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে  আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আবুল হোসেন তুষার, সাবেক মেম্বার মাজারুল ইসলাম মানিক, শাহজান মেম্বার,সমাজ সেবক জাহাঙ্গীর, এমদাদ হোসেন,সাফাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এসময় বক্তারা বলেন, আতাউর রহমান আমাদের এলাকার সন্তান আমাদের গর্ব, তাক স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে চাই । আমরা সকলে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে তাকে জয়যুক্ত করব। সে নির্বাচনের পূর্ব থেকে এলাকার মানুষের পাশে আছেন,সমাজের কল্যাণে তার ভূমিকা বলা বাহুল্য। মানুষের সাথে সাদামাটা জীবন যাপন করেন সকলের সাথে মিলেমিশে কাজ করার মন-মানসিকতা তার আছে। সকলকে সাথে নিয়ে মোগরাপাড়া ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চাই, এখানে আমাদের সকলের সর্বোচ্চ সহযোগিতা করা প্রয়োজন। 

এ সময় আবেগপূর্ণ অবস্থায় চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান বলেন, আমি আপনাদের ভালোবাসা দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি, আপনারা আমাকে যে মূল্যায়ন করে, আমার ডাকে সাড়া দিয়েছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন ,আমি অশ্রু সিক্ত হয়ে গেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সেবায় আমি নিজেকে নিয়োজিত রাখতে পারি। আপনাদের ভোটের মাধ্যমে আমি চেয়ারম্যান হিসেবে সম্মানিত হতে পারলে সেই সম্মানের স্বাদ গ্রহণ করবেন আপনারা। আমাকে একটিবারের মতো সুযোগ করে দেন আমি আপনাদের দেওয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করব ইনশাআল্লাহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭