সোনারগাঁয়ে কোস্ট গার্ডের অভিযানে ৪৭ লাখ চিংড়ি রেণু উদ্ধার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

সোনারগাঁয়ে কোস্ট গার্ডের অভিযানে ৪৭ লাখ চিংড়ি রেণু উদ্ধার


মোঃ নুর নবী জনিঃ-


নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৭ লাখ ৩৪ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।


মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার (১৫ এপ্রিল) সকাল পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা এ অভিযান পরিচালনা করে।


কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার করা চিংড়ি রেণুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৩৬ লাখ টাকা।

তিনি আরও জানান, জব্দকৃত রেণুগুলো নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।


এ ঘটনায় জড়িত মাইক্রোবাসের চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড জানায়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭