নিজস্ব প্রতিনিধিঃ-
“মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ” শীর্ষক প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জে এক পরিবেশ সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন।
জেলা প্রশাসকের পক্ষে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন। স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ।
কর্মশালায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের উপপরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং) সৈয়দ আহাম্মদ কবির পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী পরিচালক মো. মোবারক হোসেন, মো. রাসেল মাহমুদ এবং পরিদর্শক টিটু বড়ুয়া, মো. হুজ্জাতুল ইসলাম ও রিমা খাতুন। এছাড়া বিভিন্ন পরিবেশ বিষয়ক সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করে মতামত প্রদান করেন।
বক্তারা পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন