সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার-২ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার-২


মোঃ নুর নবী জনিঃ-


নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মোঃ সেলিম (২৫) ও সোনিয়া (২৮)নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  


সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার( অপারেশন ও অপরাধ) তারিক আল মেহেদী। 


এর আগে (১৯ এপ্রিল) রোববার দুপুর তিনটার দিকে জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সির নির্দেশে ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লাহ তত্ত্বাবধানে থানা এলাকার নাওড়াভিটা জনৈক বাসার মিয়ার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 


এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  গ্রেফতারকৃত  সেলিম ও সোনিয়া পরস্পর ভাই বোন তারা সোনারগাঁ থানার নাওড়াভিটা এলাকার আমীর হোসেন এর সন্তান। 



সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিবুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয় ।  তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি ।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭