নিজস্ব প্রতিবেদকঃ-
বিতর্কিত ব্যক্তিত্ব কৌশিক হোসেন তাপসের সঙ্গে সাক্ষাৎ নিয়ে ওঠা সমালোচনার প্রেক্ষিতে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
তিনি দাবি করেছেন, রাজধানীর গুলশান-২ এ অবস্থিত আপারক্রাস্ট ক্যাফেতে তাপসের সঙ্গে তার সাক্ষাৎ পূর্বপরিকল্পিত ছিল না। পারিবারিক প্রয়োজনে স্ত্রী ও সন্তানের জন্য কিছু কিনতে গেলে সেখানে আগে থেকেই উপস্থিত তাপস তাকে দেখে এগিয়ে আসেন।
এমপি আজাদের ভাষ্য অনুযায়ী,তাপস সৌজন্যতাবশত সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন এবং তিনি কেবলমাত্র সামাজিক শিষ্টাচারের খাতিরে কিছু সময় কথা বলেন।
পরে তাপস তাকে গাড়ি পর্যন্ত অনুসরণ করে গেলে সেখানে আরও কয়েক মিনিট আলাপের পর তিনি স্থান ত্যাগ করেন।
তিনি জোর দিয়ে বলেন, তাদের মধ্যকার কথোপকথন সম্পূর্ণই সৌজন্যমূলক ছিল এবং এতে কোনো ধরনের রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য ছিল না।
উল্লেখ্য, এর আগে তাপসের সঙ্গে এমপি আজাদের এই সাক্ষাৎ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।
তবে এমপির এই ব্যাখ্যার পর বিষয়টি নতুন মাত্রা পেলো।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন