সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে --ডিসি - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে --ডিসি



মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র, সরকারি দপ্তর ও স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছেননারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তিনি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

জেলা প্রশাসক বন্দর উপজেলায় অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন। 

পরে বন্দর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ভূমিসেবার মান ও নথিপত্র পর্যালোচনা করেন।

সবশেষে তিনি চুনাভূড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বন্দর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি মধ্যাহ্নভোজে অংশ নেন এবং বিকেল আড়াইটা নাগাদ কর্মসূচি শেষে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি এবং উপজেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় জেলা প্রশাসক বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকল কর্মকর্তাকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭