ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১


নিজস্ব প্রতিনিধি: 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় মালবাহী একটি পিকআপ ভ্যান বিকল হয়ে পড়ার পর পেছন থেকে একটি ১০ চাকার লরি সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে পিকআপটি উল্টে গিয়ে একজন আহত হন।


সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কে চলাচলরত অবস্থায় মালবাহী পিকআপটির চাকার ড্রাম ভেঙে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর বিকল হয়ে পড়ে। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ১০ চাকার লরি পিকআপটিকে ধাক্কা দিলে সেটি সঙ্গে সঙ্গে উল্টে যায়।

দুর্ঘটনায় পিকআপটির চালক আহত হন। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ বক্সের ইনচার্জ টিআই জুলাহাস উদ্দিন জানান, “পিকআপটির চাকার ড্রাম ভেঙে যাওয়ার কারণে এটি সড়কে বিকল হয়ে পড়ে। পরে পেছন থেকে একটি লরি ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। চালক সামান্য আহত হয়েছেন। গাড়িটির মালিক এটি মেরামত করে নিয়ে যাবে।”

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭