মোঃ নুর নবী জনিঃ-
জ্বালানি তেলের অবৈধ মজুত, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে বিক্রয়, ভেজাল মিশ্রণ এবং পরিমাণে কম প্রদান প্রতিরোধে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিভিন্ন ফিলিং স্টেশনসমূহে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (পহেলা এপ্রিল) বিকেল ৪ টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর হাইওয়ে সংলগ্ন এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনসমূহে এ অভিযান পরিচালনা করা হয়।
কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান,এস. ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশন, এস. এস ফিলিং স্টেশন, তিতাস ফিলিং স্টেশন ও তালুকদার ফিলিং স্টেশনে স্টক রেজিস্টারের সাথে মিল পাওয়া যায় এবং সরেজমিন পর্যবেক্ষণে ডিজেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও অকটেনের স্বল্পতা পরিলক্ষিত হয়নি বলে জানান।
তিনি জানান,মেসার্স ইউনাইটেড ফিলিং স্টেশন এ ডিজেল ও অকটেনের পর্যাপ্ত মজুদ বিদ্যমান দেখা যায় এবং স্টক রেজিস্টারের সাথে তার সামঞ্জস্য নিশ্চিত করা হয়।অভিযানের সময় কোনো অনিয়ম পরিলক্ষিত না হওয়ায় কোনো মামলা বা অর্থদণ্ড আরোপ করা হয়নি।
তবে এ ধরনের তদারকি কার্যক্রম জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানের সার্বিকভাবে সহায়তা করেন সোনারগাঁও থানার এসআই রতন বৈরাগীসহ সঙ্গীও ফোর্স।
এসময় ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের লাইন মেনে নির্ধারিত পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করতে দেখা যায়। অপেক্ষমান চালকগণ সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন