সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-১ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-১


মোঃ নুর নবী জনিঃ-


নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ রুহুল আমিন (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল পৌনে ৫টাী দিকে উপজেলা পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।


গ্রেফতারকৃত রুহুল আমিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার চান্দোলা গ্রামের গাজী সরকারের ছেলে ।


পুলিশ জানায়, কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৪৭৫৫) তল্লাশির সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিবুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গাঁজাসহ আটক করা হয়।  তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭