মন্দিরের নির্মাণ কাজে সহযোগিতা হাত বাড়িয়ে দিলেন শিউলী - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

মন্দিরের নির্মাণ কাজে সহযোগিতা হাত বাড়িয়ে দিলেন শিউলী


নিজস্ব প্রতিনিধিঃ-

রবিবার (৫ এপ্রিল) বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ ফতুল্লা ডিআইটি মাঠ সংলগ্ন বটতলা কালী মন্দিরের সভাপতি রতনদা উপস্থিতিতে মন্দির পরিদর্শন করে নির্মাণ কাজের জন্য ২০.০০০/ টাকা সহযোগিতা করেন এবং ভবিষ্যতে আরো সহযোগিতা করা আশ্বাস প্রদান করেন মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী। 


এ সময় মন্দিরের কাজ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম। আরো উপস্থিত ছিলেন বটতলা কালী মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং সাংবাদিক ও সংগঠক মো. জামিন হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।

সেলিনা সুলতানা শিউলি বলেন ফতুল্লা ইউনিয়নের প্রত্যেকটি মানুষ আমার পরিবারের সদস্যদের মতন এই ইউনিনের প্রতিটি কাজে আমাদের কমবেশি সহযোগিতা থাকবে সব সময় ইউনিয়নের প্রতিটি মানুষের ভালোবাসা আন্তরিকতা অন্যরকম সব সময়।

আমার মরহুম স্বামী আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন চেয়ারম্যান সাহেব আপনাদের সাথে ওঠা বসা ছিল উনি যতটুকু মানুষের জন্য করেছেন এজন্য সব সময় উনার জন্য দোয়া চাই উনার পরিবারের পক্ষ থেকে আমি এবং আমার সন্তান সবসময় এই ইউনিয়নসহ ফতুল্লা এলাকাবাসীর জন্য কাজ করে যাওয়ার চেষ্টা চলমান রেখেছি শুধু আমাদের পরিবারের জন্য আমার জন্য দোয়া করবেন আমরা যেন মানুষের কল্যাণে সবসময় পাশে থাকতে পারি।

খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশনের পক্ষ থেকে সব সময় ইউনিয়নবাসীর জন্য সহযোগিতা চলমান থাকবে ফতুল্লাবাসী আমার পরিবারের সদস্যের মতন এটা আমরা সবসময় দাবি করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭