সোনারগাঁয়ে বেসরকারি প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লক্ষ ৫ হাজার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সোনারগাঁয়ে বেসরকারি প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লক্ষ ৫ হাজার


মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয় নিম্নমানের স্বাস্থ্যসেবা ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ,কে, এস ডাইগনিস্টিক সেন্টারকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) রাতে সোনারগাঁ উপজেলা কার্যালয়ের কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম এ তথ্য নিশ্চিত করেন।

অভিযান সূত্রে জানা যায়,বুধবার সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার কলেজ রোড এলাকায় একেএস ডায়াগনস্টিক সেন্টার সোনারগাঁ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।  

অভিযান সূত্রে জানা যায়, এ,কে, এস ডাইগনিস্টিক সেন্টারে সেবার মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায়, স্টেরিলাইজেশনের ঘাটতি, প্যাথোলজিস্ট ও ল্যাব টেকনিশিয়ানদের যোগ্যতার প্রমাণ প্রদর্শনে ব্যর্থতা এবং বেড অনুযায়ী নার্সের স্বল্পতার মতো নানা অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এবং মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ ধারা প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ম্যানেজার মনোয়ার হোসেনকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানো হয়।

অভিযানকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমানসহ সোনারগাঁ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন,আজকে এ,কে, এস ডাইগনিস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭