মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১২টা ৫ ঘটিকার সময় উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী কামালেরটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলোঃ সোনারগাঁ থানার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকার মোঃ মনির হোসেনের ছেলে শাকিব হোসেন (২৬), পমোঃ আমির হোসেনের ছেলে মোঃ ফাহিম (২২) ও মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ ইসলাম (২২),
জানাযায়, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহিবুল্লাহ'র নির্দেশে এসআই সেলিম মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে সাদিপুর ইউনিয়নের নানাখী কামালেরটেক এলাকার আমান উল্লাহ স্টোরের সামনে থেকে তাদের আটক করে।
পরে তাদের কাছ থেকে ১০৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়ে।
এবিষয়ে ঘটনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহিবুল্লাহ জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের জেল হাজতের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে । তবে মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন