সিদ্ধিরগঞ্জে গাঁজা-হেরোইনসহ গ্রেফতার-৮ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সিদ্ধিরগঞ্জে গাঁজা-হেরোইনসহ গ্রেফতার-৮


সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও হেরোইনসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে ৪ কেজি গাঁজা ও ৩০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস দল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানে ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মোঃ মামুন (৪৮), মোঃ মাসুদ (৩৫), মোঃ মনির হোসেন (৪২) এবং আমান (২৫)। এ সময় তাদের হেফাজত থেকে ৪ কেজি গাঁজা ও ৩০ পুড়িয়া হেরোইন উদ্ধার করে পুলিশ, যা জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও, পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আরও ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—মোসাঃ ইয়ানুর বেগম (৪৩), মোঃ রতন ফরাজী (৪৫), মোঃ কারিফ উদ্দিন (২৪) এবং মোঃ মোসলেম উদ্দিন (৫৩)। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক আরও  জানায়, এলাকায় মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭