সোনারগাঁয়ে ফার্মেসিতে অভিযান,৪ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সোনারগাঁয়ে ফার্মেসিতে অভিযান,৪ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা



মোঃ
নুর নবী জনিঃ-


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চার ঔষধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।


মঙ্গলবার (১২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান।


অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর বিভিন্ন ধারায় চার দোকানদারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।


এ সময় অভিযানে সহায়তা করেন, নারায়ণগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ পরিচালক কে এম মুহসীনিন মাহবুব, ডার্গ সুপার মোঃ কবির হোসেন।



সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন,নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মোগরাপাড়া চৌরাস্তা বাজারসহ বিভিন্ন দোকানে তদারকি করা হয় এবং সংশ্লিষ্টদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। 



অভিযানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭