মোঃ নুর নবী জনিঃ-
১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বুধবার (১৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার( অপারেশন ও অপরাধ) তারিক আল মেহেদী।
এর আগে নারায়ণগঞ্জ জেলা এসপি মিজানুর রহমান মুন্সির নির্দেশে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে মঙ্গলবার (১২ মে) রাত সারে ১০টার দিকে কাঁচপুর ইউনিয়নের মঞ্জিলখোলা মাদ্রাসা ও ঈদগাহ ময়দানের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো মদনপুর আন্দারমানিক এলাকার আবু মিয়ার ছেলে মো. সাকিব (২১), কাঁচপুর খালপাড় এলাকার খোরশেদের ছেলে আমির হামজা টেম্পা (২৫), কাঁচপুর দক্ষিণপাড়া এলাকার মৃত কিতাব আলীর ছেলে মো. আমির হোসেন বাবু (২৪) এবং একই এলাকার মৃত কিতাব আলীর ছেলে মো. মুন্না (২৭)।
এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন