সোনারগাঁয়ে ট্রাকচাপায় রিকশাচালক নিহত - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সোনারগাঁয়ে ট্রাকচাপায় রিকশাচালক নিহত


মোঃ নুর নবী জনিঃ-


নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) রাত আনুমানিক ৭টা ৫৫ মিনিটে কাঁচপুর ইউনিয়নের স্কয়ার গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত রিকশাচালকের নাম এবাদত (২৮)। তিনি টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার বলিভদ্রা এলাকার ফজুল মিয়ার ছেলে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১২-৪২৫৮) দ্রুতগতিতে এসে বিপরীতমুখী ঢাকা অভিমুখী একটি রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকশাচালক এবাদত সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।


খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।এ সময় ঘাতক ট্রাক, ট্রাকচালকসহ সংশ্লিষ্টদের থানায় নিয়ে যাওয়া হয়।


কাঁচপুর হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭