সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় নিহত-১ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় নিহত-১


মোঃ নুর নবী জনিঃ--

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ডাকাত সদস্যদের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। উপজেলার মুক্তিশপুর এলাকায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। 


নিহত নজরুল ইসলাম উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে। 

নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান,  রাত সাড়ে ১২টার দিকে ৪/৫ জনের মুখোশধারী ডাকাতদল তার স্বামীর নাম ধরে ডাকেন। দরজা খোলার পরেই মুখোশধারীরা ঘরে প্রবেশ করে তার স্বামীর হাত পা বেঁধে মারধর করে। এসম ডাকাতরা নজরুলের হাত পা, মুখ বেঁধে মারধর করে ঘরে চাবি নিয়ে নেয়। 

এ সময় নজরুল ডাকাতদের চিনে ফেলায় নজরুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করে। ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার সহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নেয় তারা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) গোলাম সারোয়ার বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ডাকাতির কোনো চিহ্ন পাওয়া যায়নি। হত্যাকান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য উজ্জল নামে একজনকে আটক করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭