মোঃ নুর নবী জনিঃ-
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (৬ মে) বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আলীনুর খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজীব ও জেলা প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তা ।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন উপজেলা শিক্ষা কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে প্রতিবছর প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এ বছর জেলার বিভিন্ন উপজেলার বালক ও বালিকা দলগুলো উপজেলা ও জেলা পর্যায়ের খেলা শেষে ফাইনালে উন্নীত হয়েছে। আজ ফাইনাল খেলায় কেউ চ্যাম্পিয়ন হয়েছে, কেউ রানার আপ হয়েছে। ছাত্র ও ছাত্রীদের খেলা দেখে অনেক ভালো লেগেছে।
তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা শিশুদের আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন