বন্দর বারপাড়ায় দুই ইটভাটাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ১৩ মে, ২০২৬

বন্দর বারপাড়ায় দুই ইটভাটাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা


নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বারপাড়া এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইটি ইটভাটাকে মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। 

একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

বুধবার (১৩ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোবারক হোসেন প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অভিযান পরিচালনা করে মেসার্স এস কে বি ব্রিক ফিল্ডকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং মেসার্স টু এস বি ব্রিক ফিল্ডকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত ইটভাটাগুলোর মধ্যে মেসার্স এস কে বি ব্রিক ফিল্ড বন্দর উপজেলার কেওঢালা, মদনপুর এলাকায় এবং মেসার্স টু এস বি ব্রিক ফিল্ড জাঙ্গাল, বারপাড়া এলাকায় অবস্থিত।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জ জেলার অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭