সোনারগাঁয়ে চেয়ারম্যান লায়ন বাবুল গ্রেফতার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

সোনারগাঁয়ে চেয়ারম্যান লায়ন বাবুল গ্রেফতার


সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ-


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে আসতে হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমার অনুমতি নিতে হবে” সেই আলোচিত ভোটবিহীন ও সমালোচিত আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান লায়ন বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ।


বুধবার (১৪ আগষ্ট)  রাতে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।


পুলিশ জানায়,তার বিরুদ্ধে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে এক ছাত্র হত্যার মামলা রয়েছে, গ্রেফতারের পর তাকে সোনারগাঁ থানায় নেয়া হয়েছে এবং মামলার তদন্তের স্বার্থে পরবর্তী আইনানুগ প্রক্রিয়াধীন রয়েছে ।


লায়ন বাবুল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সে সময় তিনি বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। এক পর্যায়ে তিনি দাবি করেছিলেন, “বারদীতে আসতে হলে শেখ হাসিনাকেও আমার অনুমতি নিতে হবে” এবং নিজেকে “মুক্তিযুদ্ধ ও বারদী ইউনিয়নের সরকার” হিসেবে পরিচয় দিয়েছিলেন। এছাড়া নানা সময় ভিন্ন ভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে তিনি স্থানীয় রাজনীতিতে সমালোচনার মুখে ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭