অনলাইন ডেক্সঃ-
সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে দায়ের করা একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে শুনানি শেষে আদালত আনিসুল হককে রাজধানীর কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সিআইডি পুলিশ তাকে কঠোর নিরাপত্তার মধ্যে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিনের আদালতে হাজির করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খাঁন জানান, সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে ভার্চুয়াল শুনানিতে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। গত ১০ আগস্ট সিআইডি তাকে নারায়ণগঞ্জে এনে জিজ্ঞাসাবাদ করে।
তিনি জানান, আনিসুল হকের রিমান্ড শেষে বুধবার তাকে পুনরায় কারাগারে ফেরত পাঠানো হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন