মোঃ শহীদুল ইসলামঃ-
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
মঙ্গলবার দুপুর আনুমানিক ৩টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের তালতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মদনপুর থেকে যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি বিশনন্দি ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাসভর্তি একটি অজ্ঞাতনামা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা দুইজন মারা যান।এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।
আহতদের মধ্যে রয়েছেন সিএনজি চালক আবুল বাশার (৪৫) যাত্রী রাবেয়া (৬০) ও একজন অজ্ঞাতনামা পুরুষ প মহিলা এছাড়াও রয়েছে অজ্ঞাতনামা ১২ বছরের শিশু।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর প্রায় ১০ মিনিট আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘাতক ট্রাকের চালক দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন জানান, বেলা আনুমানিক ৩টার দিকে দুর্ঘটনাটি হয়। আমরা ট্রাকটি জব্দ করেছি। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন