সংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সদর উপজেলা প্রেসক্লাব - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ১১ আগস্ট, ২০২৫

সংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সদর উপজেলা প্রেসক্লাব


নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ-

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাব এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

সোমবার বিকেলে জেলা পরিষদ এর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনের মাধ্যমে স্পষ্ট ভাবে বলা হয় যে আর কোনো সংবাদিকের উপর নির্যাতন সহ্য করা হবে না। আমরা আর তুহিনের মতো কাউকে দেখতে চাই না। তুহিনের পরিবারের সদস্যদের প্রতি দুঃখ প্রকাশ করে বক্তারা জানান তুহিনের পরিবারের দায়িত্ব সরকারকেই নিতে হবে। আইনের শাসন সঠিক ভাবে প্রয়োগ করার মাধ্যমে খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। 

বক্তব্যে রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাবিলা শারমিন, সাধারণ সম্পাদক জিহাদ হোসেন,মোঃ- ইব্রাহিম,সাথী আক্তার,

রুহুল আমিন মন্ডল,তন্ময় শিকদার ,মোঃ- ফারুক দেওয়ান , মোঃ- রাকিবুল হাসান , মেহেদী হাসান অপূর্ব,হাসান আহমেদ প্রান্ত,মোঃ- সানি হোসেন ,মোঃ শেখ কাউসার,মোঃ ইব্রাহিম, মোঃ শামীম হোসেন,দোলা দেওয়ান, আসমাখাতুন শিরিন, মোঃ সিদ্দিকুর রহমান,  সুমন সামিউল, বৃষ্টি , ফাহমিদা, জুয়েল মেহেদী প্রমুখ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭