ফতুল্লার এতিমখানা এলাকায় রাব্বির জমজমাট ইয়াবা ব্যবসা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ফতুল্লার এতিমখানা এলাকায় রাব্বির জমজমাট ইয়াবা ব্যবসা


নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ-

ফতুল্লার এতিমখানা ও প্রেমরোডসহ আশে পাশের এলাকায় মরনঘ্যাতি ইয়াবার খুঁচরা ও পাইকারী ব্যবসার অভিযোগ উঠেছে রাব্বি নামের এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলে আসছে রাব্বির মাদক ব্যবসা। ইয়াবা ডিলার রাব্বির মাদকের ছোবলে আসক্ত হয়ে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া সাধারন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। তাই স্থানীয় যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাচাঁতে ইয়াবা ডিলার রাব্বির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ সুপারসহ যৌথ বাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সূত্রমতে, ফতুল্লার এতিমখানা উত্তরপাড়া এলাকার  বাবুলের ছেলে রাব্বি। এতিমখানা, প্রেমরোড, বেকারীর মোড়, নয়াবাজারসহ আশে পাশের এলাকায় খুঁচরা ব্যবসায়ীদের কাছে পাইকারী ইয়াবা সরবরাহ করে আসছে এই রাব্বি। এমনকি, উক্ত এলাকাগুলোতে খুঁচরা ব্যবসায়ীদের মাধ্যমেও ইয়াবা বিক্রি করিয়ে থাকে সে। ইয়াবা ব্যবসায়ী রাব্বি'র চাচা মোশারফ ইসলামিক একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা হওয়ার সুবাদে স্থানীয় লোকজন রাব্বিসহ তার নিয়ন্ত্রনে থাকা ইয়াবা ব্যবসায়ীদের কিছু বলার সাহস টুকুও পাচ্ছে না। অথচ, চোঁখের সামনেই রাব্বির ইয়াবার ছোবলে আসক্ত হয়ে স্থানীয় যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। নষ্ট হচ্ছে জাতির ভবিষৎ। তাই এতিমখানাসহ আশে পাশের এলাকাকে মাদকমুক্ত করাসহ তরুন যুবকদের ভবিষ্যৎ রক্ষার্থে মাদক ব্যবসায়ী রাব্বিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি (শরীফুল) জানান, মাদক ব্যবসায়ীর পরিচয় শুধুমাত্র মাদক ব্যবসায়ী হিসেবেই। একজন মাদক ব্যবসায়ী কারো ভাই কিংবা ভাতিজা সেটা আমাদের দেখার বিষয় না। যত প্রভাবশালী হউক না কেন মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনার জন্য আমরা বদ্ধ পরিকর। এতিমখানাসহ আশে পাশের এলাকাকে মাদকমুক্ত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭