অনলাইন ডেক্সঃ-
নারায়ণগঞ্জের আড়াইহাজারে "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এ প্রতিপাদ্যে আড়াইহাজার উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং পোনা অবমুক্ত করণ ও সফল চাষীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাছ চাষের গুরুত্ব, উৎপাদন বৃদ্ধি এবং দেশি মাছ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আ. জব্বার, সমাজসেবা অফিসার ইসরত জাহান ভূঞা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতাউর রহমান ভুইয়া, শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহমেদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন