মাছ চাষের গুরুত্ব, উৎপাদন বৃদ্ধি এবং দেশি মাছ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে-ইউএনও ফারজানা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মাছ চাষের গুরুত্ব, উৎপাদন বৃদ্ধি এবং দেশি মাছ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে-ইউএনও ফারজানা


মোঃ নুর নবী জনিঃ-


অভয়াশ্রম গড়ে তুলি-দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে।


সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের শুরুতে মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।


উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। 


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি মন্জুরুল মোর্শেদ ও ফাইরুজ তাসনিম, সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ।


আলোচনা সভায় মাছ চাষের গুরুত্ব, উৎপাদন বৃদ্ধি এবং দেশি মাছ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। পরে মৎস্যজীবী ও মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭