নারায়ণগঞ্জে নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সীর যোগদান - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জে নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সীর যোগদান


মোঃ নুর নবী জনিঃ-


নারায়ণগঞ্জে নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। 


শনিবার (২৯ নভেম্বর) অপরাহ্নে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এসময় তাকে ফুলের শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা।


এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ২৫ তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তাঁর নিজ জেলা কুমিল্লা।  তিনি সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) হিসেবে কর্মজীবন শুরু করেন। 


অতঃপর তিনি যথাক্রমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব, পিবিআই-তে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এবং পিবিআই, নোয়াখালী জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। নারায়ণগঞ্জ জেলায় যোগদানের পূর্বে তিনি পুলিশ সুপার, পঞ্চগড় হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭