বন্দর প্রতিনিধি:- আসন্ন নির্বাচন কে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রচার প্রচারণায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জনগণকে নির্বাচন মুখি করতে চালাচ্ছেন প্রচারণা।
তারই ধারাবাহিকতায় ২৮ নবেম্বর শুক্রবার নারায়ণগঞ্জ ৫ আসেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুদজ্জামান মাসুদের পক্ষে নির্বাচন প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করেন বন্দর থানা ও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি ।
উক্ত অনুষ্ঠানে বন্দর থানা বিএনপির সাবেক যুবদলের সহ সভাপতি কাজল প্রধান নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন। কাজল বিগত সময় আওয়ামিলীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে একাধিক মামলায় দীর্ঘ সময় কারাবন্দি থাকেন ।
বর্তমানে কাজল দলের বিভিন্ন অনুষ্ঠানে শত শত নেতাকর্মী নিয়ে পালন করে যাচ্ছে দলের কর্মসূচী।
তারই ধারাবাহিকতায় শুক্রবার মাসুদুদজ্জামানের নির্বাচনী অনুষ্ঠানে নাসিক ২১ নং ওয়ার্ড সহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও সাবেক চেয়ারম্যান, বন্দর উপজেলা পরিষদ আলহাজ্ব মোঃ আতাউর রহমান মুকুল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।
অনুষ্ঠানে দলের কারাবন্দি নির্যাতিতদের হাতে ক্রেস তুলে দেন মোসাদুজ্জামান মাসুদ ও মুকুল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন