রিয়াদ চৌধুরীর বহিষ্কারেশ প্রত্যাহারের দাবি জানালেন বিএনপি নেতৃবৃন্দ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

রিয়াদ চৌধুরীর বহিষ্কারেশ প্রত্যাহারের দাবি জানালেন বিএনপি নেতৃবৃন্দ


নিজস্ব প্রতিবেদকঃ-


ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে ফতুল্লা চৌধুরী বাড়ী এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, তাতিদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর অসুস্থতায় দেশবাসী উদ্বিগ্ন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন তিনি সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসেন।” তারা এ সময় দলের শীর্ষ নেতাদের উদ্দেশ্যে আহবান জানান ফতুল্লার জনপ্রিয় নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কার প্রত্যাহারের জন্য।

পরবর্তীতে খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, যুগ্ম আহবায়ক এস.কে. শাহিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক জুয়েল আরমান, সদস্য সচিব মোঃ ইব্রাহিম, শ্রমিক দলের সদস্য সচিব আলআমিন শাহ, ফতুল্লা থানা তাঁতী দলের আহবায়ক ইউনুস মাস্টার, সদস্য সচিব ইমন, থানা বিএনপির সহপ্রচার সম্পাদক মিলন ঢালিসহ ফতুল্লা থানার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭