সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শনে ডিসি - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শনে ডিসি


নিজস্ব প্রতিনিধিঃ--

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা  পরিদর্শন করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো: রায়হান কবির। 

বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জ থানা  উপস্থিত হয়ে থানার  কর্তব্যরত পুলিশ সদস্য ও সেবাগ্রহিতাদের সাথে কথা বলে সার্বিক খোঁজ-খবর নেন।

এসময় তিনি সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলমের সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কথা বলেন। পরে তিনি থানার বিভিন্ন কার্যক্রম এবং থানা কম্পাউন্ড ঘুরে দেখেন।

এসময় জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, নিয়মিত কার্য তালিকার অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিয়েছি। পুলিশের গতিশীল বৃদ্ধি করার জন্য দিকনির্দেশনা দেয়া হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭